Help Center · সহায়তা কেন্দ্র

কীভাবে সাহায্য করতে পারি?

আপনার প্রজেক্টর নিয়ে যেকোনো সমস্যার দ্রুত সমাধান — মডেল সিলেক্ট করুন, সমস্যা খুঁজুন, ভিডিও দেখুন। সমাধান না হলে এক ক্লিকে WhatsApp করুন।

3 easy steps

How to Use This Page

তিনটি সহজ ধাপে আপনার সমাধান

১. মডেল সিলেক্ট করুন

তালিকা থেকে আপনার প্রজেক্টরের মডেলটি বেছে নিন — ভিডিওগুলো তখন আপনার মডেল অনুযায়ী দেখাবে।

২. সমস্যা খুঁজুন

সার্চ বক্সে লিখুন (যেমন: baka, focus, netflix, গরম) অথবা ক্যাটাগরি বাটনে চাপুন।

৩. ভিডিও দেখুন

ধাপে ধাপে টিউটোরিয়াল ভিডিও দেখুন। সমাধান না হলে সরাসরি WhatsApp করুন।

Self-service

Find Your Answer

আপনার সমস্যা লিখে খুঁজুন বা মডেল অনুযায়ী দেখুন

Setupছবি বাঁকা / সোজা হচ্ছে না (Keystone / Trapezoid)Picture looks crooked (Keystone / Trapezoid)

ছবিটা বাঁকা দেখাচ্ছে কারণ প্রজেক্টরটি দেয়ালের সাথে সোজাসুজি নেই। (১) প্রজেক্টরটি দেয়ালের ঠিক সামনে, সমান উচ্চতায় ও সোজা করে বসান। (২) Settings-এ গিয়ে Keystone Correction (কিছু মডেলে এটি Trapezoid নামে থাকে) দিয়ে ছবিটি সোজা করুন।

The projector is not square to the wall. Place it straight and level, or open Settings and use Keystone Correction (called Trapezoid on some models) to straighten the image.

Setupছবি ঝাপসা / ফোকাস ঠিক করাImage is blurry — adjusting focus

আমাদের সব মডেলে ইলেকট্রনিক ফোকাস। অটো-ফোকাস মডেলে এটি নিজে নিজেই ঠিক হয়; ম্যানুয়াল ইলেকট্রিক ফোকাস মডেলে রিমোটের ফোকাস বাটন (+ / −) চেপে ছবিটি স্পষ্ট করুন। (কোনো মডেলেই হাতে ঘোরানোর ফোকাস রিং নেই।)

All our models use electronic focus. Auto-focus models adjust themselves; on manual electric-focus models, press the focus button (+ / −) on the remote until the image is sharp. No model has a manual focus dial/ring.

Setupছবি বড় বা ছোট করব কীভাবেHow to make the image bigger or smaller

ছবি বড়/ছোট হওয়া নির্ভর করে প্রজেক্টর থেকে দেয়ালের দূরত্বের উপর— বড় করতে চাইলে প্রজেক্টরটি দেয়াল থেকে আরও পিছনে সরান; ছোট করতে চাইলে কাছে আনুন বা Zoom ব্যবহার করুন। মনে রাখবেন, Zoom দিয়ে শুধু ছবি ছোট করা যায়, বড় করা যায় না। সঠিক দূরত্ব বের করতে আমাদের ওয়েবসাইটের Screen Size Calculator ব্যবহার করুন।

Image size depends on distance: move further back to enlarge, closer or Zoom to shrink. Zoom only shrinks. Use our Screen Size Calculator for the exact distance.

Appsঅ্যাপ স্টোরে অ্যাপ খুঁজে পাচ্ছি নাCannot find an app in the store

এই মডেলে থার্ড-পার্টি অ্যাপ স্টোর থাকে, তাই কিছু অ্যাপ সেখানে নাও পাওয়া যেতে পারে। অ্যাপটির APK ফাইল দিয়ে ইনস্টল করা যায়। কোন অ্যাপটি দরকার বলুন, আমরা দেখিয়ে দিচ্ছি।

This model uses a third-party store, so some apps may be missing. Install them from their APK — tell us which app.

Appsব্রাউজার / Chrome নেই (ইন্টারনেট ব্রাউজ)No browser / Chrome — how to browse the web

আমাদের কোনো প্রজেক্টরেই আগে থেকে কোনো ব্রাউজার বা Chrome দেওয়া থাকে না—এটা স্বাভাবিক। প্রজেক্টরে দেওয়া অ্যাপ স্টোর থেকে একটি ব্রাউজার (যেমন TV Bro) ইনস্টল করে নিন।

None of our projectors come with a browser or Chrome pre-installed — that is normal. Install a browser (e.g. TV Bro) from the built-in app store.

Appsঅ্যাপ ইনস্টল (APK / সাইডলোড)Install an app via APK (sideload)

অ্যাপ ইনস্টল: কম্পিউটারে APK ডাউনলোড করে পেনড্রাইভে নিন → প্রজেক্টরে লাগিয়ে রিমোটের Input/Source বাটনে চেপে USB-তে যান → APK ফাইলটি খুঁজে ইনস্টল করুন। অথবা একটি ব্রাউজার ইনস্টল করে সরাসরি APK ডাউনলোড করুন। Unknown sources অনুমতি চাইলে Allow করুন।

Installing apps: download the APK on a computer, copy it to a flash drive, plug it in, press the remote Input/Source button, switch to USB, find the APK and install. Or install a browser and download the APK directly. Allow unknown sources if asked.

Hardwareরিমোট কন্ট্রোল কাজ করছে নাRemote control not working properly

রিমোটটি দেয়াল/স্ক্রিনের দিকে না তাক করে প্রজেক্টরের দিকে (IR সেন্সরের দিকে) তাক করুন—বেশিরভাগ সময় এতেই কাজ করে। ব্যাটারি ঠিকভাবে লাগানো ও চার্জ আছে কিনা দেখুন। ব্লুটুথ রিমোট হলে আগে পেয়ার করে নিতে হবে।

Point the remote at the projector IR sensor, not the wall. Check the batteries; pair Bluetooth remotes first.

Appsএকটি অ্যাপ চলছে নাA particular app does not work

কোন অ্যাপটির কথা বলছেন? এই মডেলে কিছু অ্যাপ ভিন্নভাবে ইনস্টল করতে হয়, বা কিছু অ্যাপ টিভি স্ক্রিনের জন্য তৈরি নয়। অ্যাপটির নাম বলুন, আমরা সঠিক সমাধান দিচ্ছি।

Tell us which app — some install differently on this model or are not built for TV screens.

AppsNetflix চলছে নাNetflix does not work

কয়েকটি বিষয় চেক করুন: (১) নিজের অফিশিয়াল Netflix অ্যাকাউন্ট ব্যবহার করুন—শেয়ার করা অ্যাকাউন্ট প্রায়ই ব্লক হয়। (২) Netflix অ্যাপটি ইনস্টল/সাইডলোড করুন; আমাদের ডিভাইসে Netflix HD কোয়ালিটিতে চলে। (৩) টাচ নয়, রিমোটের মাউস মোড দিয়ে চালাতে হবে।

Use an official personal account (shared accounts get blocked). Install/sideload the Netflix app — it runs in HD on our devices — and navigate with the remote mouse mode.

AppsNetflix-এর ভেতরে রিমোট কাজ করে নাRemote does not work inside Netflix

Netflix-এর মতো অ্যাপের ভেতরে রিমোটটি মাউস মোডে নিন (পয়েন্টার বাটন) এবং কার্সারের মতো নাড়িয়ে অপশনে ট্যাপ করুন।

Switch the remote to mouse mode (pointer button) to navigate inside apps like Netflix.

CastingGoogle Pixel মিরর / কাস্ট হচ্ছে নাCannot mirror a Google Pixel

Google Pixel কাস্টের জন্য Chromecast ব্যবহার করে, যা এই (নন-সার্টিফায়েড) মডেলে বিল্ট-ইন নেই—তাই Pixel সরাসরি কাস্ট হয় না। সমাধান: USB-C-to-HDMI ক্যাবল দিয়ে তারের মাধ্যমে, অথবা HDMI পোর্টে একটি Chromecast ডংগল লাগিয়ে ব্যবহার করুন (অনেক নতুন Pixel-এ Miracast নেই)।

Google Pixel casts via Chromecast, which this (non-certified) model does not have built in — so a Pixel will not cast directly. Fix: use a USB-C-to-HDMI cable, or add a Chromecast dongle to the HDMI port (many newer Pixels have no Miracast).

Castingআইফোন মিরর হচ্ছে নাCannot mirror an iPhone

আইফোন মিরর করতে আইফোন ও প্রজেক্টর অবশ্যই একই Wi-Fi-তে থাকতে হবে (AirPlay)। প্রজেক্টরে আগে থেকেই দেওয়া iOS মিররিং অ্যাপটি (সাধারণত "AICast / iMirror" ধরনের নাম—মডেলভেদে আলাদা) খুলুন, তারপর আইফোনের Control Center → Screen Mirroring থেকে প্রজেক্টর সিলেক্ট করুন।

iPhone mirroring needs the iPhone and projector on the SAME Wi-Fi (AirPlay). Open the pre-installed iOS mirroring app on the projector (usually named like "AICast / iMirror" — varies by model), then use iPhone Control Center → Screen Mirroring and pick the projector.

Castingঅ্যান্ড্রয়েড ফোন কাস্ট হচ্ছে নাCannot cast an Android phone

Android ফোন মিরর করতে সাধারণত একই Wi-Fi-তে থাকা জরুরি নয় (Miracast সরাসরি কানেক্ট হয়)। প্রজেক্টরে আগে থেকে দেওয়া মিররিং অ্যাপটি (সাধারণত "Cast / Miracast" নামে—মডেলভেদে আলাদা) খুলুন এবং ফোনের Smart View / Cast চালু করুন। ফোনে এই অপশন না থাকলে USB-C-to-HDMI ক্যাবল ব্যবহার করুন।

Android mirroring usually does NOT need the same Wi-Fi (Miracast connects directly). Open the pre-installed mirroring app on the projector (usually named like "Cast / Miracast" — varies by model) and turn on Smart View / Cast on the phone. If the phone lacks it, use a USB-C-to-HDMI cable.

Hardwareপ্রজেক্টর গরম হয়ে যায়The projector heats up a lot

এটা সম্পূর্ণ স্বাভাবিক—প্রজেক্টর কিছুটা গরম হয় এবং ভেতরে কুলিং ফ্যান থাকে যা তাপ নিয়ন্ত্রণ করে। শুধু পাশের/পেছনের ভেন্টগুলো খোলা রাখুন। (নিজে নিজে বন্ধ হলে বা পোড়া গন্ধ আসলে বন্ধ করে আমাদের জানান।)

Totally normal — projectors run warm and have cooling fans. Keep the vents clear.

Hardwareস্ক্রিনে দাগ / ডেড পিক্সেলSpot on the screen / a dead pixel

চিন্তার কিছু নেই—সাধারণত এটি ডেড পিক্সেল নয়, বরং লেন্সে সামান্য ধুলা পড়ার কারণে দাগ দেখা যায়, যা স্বাভাবিক। U002 মডেল সম্পূর্ণ ডাস্টপ্রুফ; বেশিরভাগ মডেলে ধুলা ফিল্টার আছে; A32 সিরিজে ফিল্টার নেই বলে একটু বেশি পরিষ্কার রাখতে হয়। দাগ পরিষ্কারের পরও থাকলে আমাদের জানান।

Usually dust, not a dead pixel — normal. U002 is dustproof; A32 has no filter. Clean it; tell us if it persists.

Hardwareফ্যাক্টরি রিসেট / হ্যাং করছেFactory reset / projector is stuck

Settings → System → Factory Reset-এ যান। মনে রাখবেন, এতে আপনার ইনস্টল করা অ্যাপ ও সেটিংস মুছে যাবে।

Go to Settings → System → Factory Reset (this erases your apps and settings).

SetupHDMI দিয়ে কানেক্ট (ল্যাপটপ / টিভি বক্স)Connect via HDMI (laptop / TV box)

ডিভাইসটি প্রজেক্টরের HDMI পোর্টে লাগান, তারপর Source / Input মেনু থেকে HDMI সিলেক্ট করুন।

Plug into the HDMI port, then pick HDMI in the Source/Input menu.

Setupপেনড্রাইভ থেকে মুভি চালানোPlay movies from a USB / pen-drive

পেনড্রাইভটি USB পোর্টে লাগান, File Manager / Media Player খুলে আপনার ভিডিও/মুভি সিলেক্ট করুন।

Insert the pen-drive, open File Manager/Media Player, and select your video.

Setupভাষা পরিবর্তন (মেনু বাংলা / ইংরেজি)Change the menu language

Settings → System → Language (বা Language & Input)-এ গিয়ে আপনার পছন্দের ভাষা সিলেক্ট করুন।

Go to Settings → System → Language (or Language & Input) and choose your preferred language.

কোনো ফলাফল পাওয়া যায়নি — নিচে সরাসরি WhatsApp করুন।

আপনার উত্তর পাননি?

সরাসরি আমাদের সাপোর্ট টিমের সাথে কথা বলুন।