১২ মাসের অফিসিয়াল ওয়ারেন্টি

বাংলাদেশে প্রজেক্টর ওয়ারেন্টি রেজিস্ট্রেশন

অনলাইনে আপনার AUN প্রজেক্টরের অফিশিয়াল ওয়ারেন্টি অ্যাক্টিভেট করুন। AUN প্রজেক্টর বাংলাদেশ (Smart Living) দেশের একমাত্র প্রজেক্টর ব্র্যান্ড যা সম্পূর্ণ অটোমেটেড ওয়ারেন্টি অ্যাক্টিভেশন, তাৎক্ষণিক SMS ও ইমেইল কনফার্মেশন এবং একটি লাইভ রিপেয়ার-ট্র্যাকিং সিস্টেম সুবিধা দিচ্ছে।.

ওয়ারেন্টি শুরু করুন

স্মার্ট লিভিং (Smart Living) পরিবারে আপনাকে স্বাগতম। আপনার AUN প্রজেক্টরটি রেজিস্টার করলে ইনভয়েসের তারিখ থেকে আপনার ১২ মাসের অফিশিয়াল ওয়ারেন্টি অ্যাক্টিভেট হয়ে যাবে, যা আমাদের টিমকে বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে আপনাকে আরও দ্রুত সেবা দিতে সাহায্য করবে।

এই রেজিস্ট্রেশন পেজটি শুধুমাত্র সেইসব গ্রাহকদের জন্য যারা পণ্য কিনেছেন আমাদের অথরাইজড ডিলার, রিসেলার বা ফিজিক্যাল শপ থেকে, অফিসিয়াল অনলাইন স্টোরব্যতিরেকে। (অনলাইন স্টোরের অর্ডারগুলোর ওয়ারেন্টি স্বয়ংক্রিয়ভাবেই রেজিস্টার হয়ে যায়।)

শুরু করার আগে প্রয়োজনীয় চেকলিস্ট

  • ক্রয়ের প্রমাণঃ আপনার ইনভয়েসের ছবি বা PDF প্রস্তুত রাখুন।
  • তারিখ এবং শপের নাম: সঠিক ক্রয়ের তারিখ এবং দোকানের নামের জন্য আপনার ইনভয়েস বা রসিদটি চেক করুন।
  • সিরিয়াল নাম্বারঃ বক্সের ওপর থাকা ১১-১৪ ডিজিটের নম্বরটি খুঁজে বের করুন।

❓সিরিয়াল নাম্বার কোথায় পাবেন?

Projector Warranty Registration In Bangladesh | AUN

প্যাকেজিং বক্সের উপরে বা পাশে থাকা স্টিকারে সিরিয়াল নাম্বারটি পাওয়া যাবে।

যাচাই প্রক্রিয়া

  • তাৎক্ষণিক অনুমোদনঃ যদি আপনার সিরিয়াল নম্বর এবং শপের তথ্য আমাদের রেকর্ডের সাথে মিলে যায়, তবে আপনি তাৎক্ষণিকভাবে একটি অ্যাপ্রুভাল SMS/ইমেইল পাবেন।
  • ম্যানুয়াল রিভিউঃ যদি তথ্যগুলো না মেলে, তবে আমাদের টিম আপনার ইনভয়েসটি রিভিউ করবে ২৪–৪৮ ঘণ্টার মধ্যে.

রেজিস্ট্রেশন ফর্ম

    সহায়তা দরকার? কল করুনঃ +880 9638-078888 অথবা ভিজিট করুন আমাদের সাপোর্ট পেজ.

    কেন AUN প্রজেক্টর বাংলাদেশ অনন্য ও আলাদা?

    আমরাই বাংলাদেশের একমাত্র প্রজেক্টর বিক্রেতা যারা ওয়ারেন্টি অ্যাক্টিভেশন থেকে শুরু করে লাইভ রিপেয়ার ট্র্যাকিং পর্যন্ত একটি সম্পূর্ণ অটোমেটেড আফটার-সেলস সিস্টেম পরিচালনা করছি।

    তাৎক্ষণিক অনুমোদন

    সিরিয়াল নম্বর মিলে গেলে স্বয়ংক্রিয়ভাবে ইনস্ট্যান্ট অ্যাপ্রুভ হয়ে যাবে — কোনো অপেক্ষার ঝামেলা নেই।

    SMS এবং ইমেইল কনফার্মেশন

    আপনার ওয়ারেন্টি অ্যাক্টিভেট হওয়ার সাথে সাথেই আপনাকে নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

    ১২ মাসের অফিসিয়াল ওয়ারেন্টি

    আপনার ইনভয়েসের তারিখ থেকে অরিজিনাল AUN কভারেজ।

    Your warranty, always in your pocket

    Scan the barcode on the box once and the free AUN Care app shows whether you are still covered and exactly how many days are left — no hunting for the invoice a year later.

    সচরাচর জিজ্ঞাসিত প্রশ্নাবলী — AUN প্রজেক্টর ওয়ারেন্টি

    আমি কীভাবে বাংলাদেশে আমার AUN প্রজেক্টরের ওয়ারেন্টি রেজিস্টার করবো?
    আপনার প্রজেক্টরের সিরিয়াল নম্বর, কেনার তারিখ, ডিলার/দোকানের নাম এবং ইনভয়েসের একটি ছবি বা PDF দিয়ে এই অনলাইন ফর্মটি পূরণ করুন। আমাদের সিস্টেম তথ্যগুলো যাচাই করে স্বয়ংক্রিয়ভাবে আপনার ১২ মাসের ওয়ারেন্টি অ্যাক্টিভেট করে দেবে। এরপর আপনি একটি SMS এবং ইমেইল কনফার্মেশন পাবেন।
    AUN প্রজেক্টরের ওয়ারেন্টি কতদিনের জন্য থাকে?
    প্রতিটি AUN প্রজেক্টরের সাথে থাকছে ১২ মাসের অফিশিয়াল ওয়ারেন্টি, যা ইনভয়েস (কেনার) তারিখ থেকে কার্যকর হয়। রেজিস্ট্রেশন করার মাধ্যমে ওয়ারেন্টির শুরুর তারিখটি সঠিকভাবে রেকর্ড করা নিশ্চিত হয়। বিস্তারিত জানতে আমাদের সম্পূর্ণ ওয়ারেন্টি নীতি দেখুন।
    আমি লোকাল একটি দোকান থেকে প্রজেক্টর কিনেছি, আমি কি এখনো রেজিস্টার করতে পারবো?
    হ্যাঁ, পারবেন। এই পেজটি বিশেষভাবে সেইসব গ্রাহকদের জন্য তৈরি করা হয়েছে যারা বাংলাদেশের যেকোনো প্রান্তের ডিলার, রিসেলার বা ফিজিক্যাল শপ থেকে প্রজেক্টর কিনেছেন। শুধু আপনার ইনভয়েসটি আপলোড করুন এবং আমরা এটি ভেরিফাই করে নেব। নতুন একটি প্রজেক্টর কিনতে চাচ্ছেন? আমাদের কালেকশন দেখুন.
    আমার প্রজেক্টরের সিরিয়াল নম্বরটি কোথায় থাকে?
    ১১-১৪ ডিজিটের সিরিয়াল নম্বরটি প্যাকেজিং বক্সের ওপর বা পাশে একটি স্টিকারে প্রিন্ট করা থাকে।
    আমার ওয়ারেন্টি অ্যাপ্রুভ বা অনুমোদিত হয়েছে কি না তা কীভাবে জানবো?
    যদি আপনার সিরিয়াল নম্বর এবং শপের তথ্য আমাদের রেকর্ডের সাথে মিলে যায়, তবে অনুমোদন তাৎক্ষণিকভাবে হয়ে যাবে এবং আপনি সাথে সাথেই একটি SMS ও ইমেইল পাবেন। আর যদি ম্যানুয়াল রিভিউয়ের প্রয়োজন হয়, তবে আমাদের টিম ২৪-৪৮ ঘণ্টার মধ্যে তা নিশ্চিত করবে।
    আমি কি প্রজেক্টর মেরামতের অবস্থা ট্র্যাক করতে পারবো?
    হ্যাঁ, পারবেন। AUN প্রজেক্টর বাংলাদেশ একটি লাইভ রিপেয়ার-স্ট্যাটাস ট্র্যাকার সুবিধা দিচ্ছে যাতে আপনি যেকোনো সময় অনলাইনে যেকোনো সার্ভিস রিকোয়েস্টের অগ্রগতি পরীক্ষা করতে পারেন।
    Can I check my warranty in an app?
    Yes. Scan the barcode on the box with the AUN Care app and it shows whether you are still covered and exactly how many days remain. If you bought directly from us, your purchase is often linked automatically using your phone number, so there is nothing to type in.

    AUN আফটার-সেলস ইকোসিস্টেম দেখুন

    আপনার কেনাকাটার আগে এবং পরের প্রয়োজনীয় সবকিছু — এখন এক জায়গাতেই।