লাইভ রিপেয়ার ট্র্যাকিং

বাংলাদেশে প্রজেক্টর রিপেয়ার স্ট্যাটাস ট্র্যাকিং

আপনার জব শিট নম্বর অথবা মোবাইল নম্বরব্যবহার করে রিয়েল টাইমে আপনার AUN প্রজেক্টরের রিপেয়ার স্ট্যাটাস ট্র্যাক করুন। প্রজেক্টরের বর্তমান অবস্থা, আনুমানিক খরচ এবং সম্পূর্ণ রিপেয়ার লগ সরাসরি আমাদের সার্ভিস সেন্টার সিস্টেম থেকে লাইভ দেখানো হচ্ছে।

Haven’t sent your projector in yet? See how to send it to us →

Track your repair from your phone

The free AUN Care app shows your repair moving from received, to repaired, to on its way back — with courier tracking and a notification at each step, so you never have to call and ask where it is.

রিপেয়ার ট্র্যাকিং যেভাবে কাজ করে

প্রতিটি AUN প্রজেক্টর রিপেয়ার জবের জন্য ৩টি সহজ ধাপের ট্র্যাকিং সিস্টেম।

১. আপনার ডিভাইসটি জমা দিন

আমরা আপনার প্রজেক্টরটি গ্রহণ করার পর আমাদের সার্ভিস সিস্টেমে একটি জব শিট তৈরি করি।

২. রিপেয়ার এবং আপডেট

আমাদের টেকনিশিয়ানরা প্রতিটি ধাপে স্ট্যাটাস আপডেট করেন — যেমন ডায়াগনসিস, পার্টস এবং রিপেয়ারিং।

৩. ডেলিভারির জন্য প্রস্তুত

মেরামত সম্পন্ন হলে চূড়ান্ত স্ট্যাটাস এবং ডেলিভারির জন্য প্রস্তুত কি না তা এখানে দেখতে পাবেন।

স্বচ্ছ এবং রিয়েল-টাইম ট্র্যাকিং

AUN প্রজেক্টর বাংলাদেশ দেশের একমাত্র প্রজেক্টর ব্র্যান্ড, যার সরাসরি সার্ভিস সেন্টারের সাথে সংযুক্ত একটি লাইভ ও স্বয়ংক্রিয় রিপেয়ার-ট্র্যাকিং সিস্টেম রয়েছে।

রিয়েল-টাইম আপডেট

আমাদের টেকনিশিয়ানরা কাজের অগ্রগতি ইনপুট দেওয়ার সাথে সাথেই আপনার স্ট্যাটাস পরিবর্তন হয়ে যাবে — কোনো অনুমানের অবকাশ নেই।

ওয়ারেন্টির অধীনে সম্পূর্ণ ফ্রি

১ বছরের ওয়ারেন্টির মধ্যে থাকলে পলিসিভুক্ত যেকোনো মেরামত সম্পূর্ণ ফ্রি। ওয়ারেন্টির বাইরে? সেক্ষেত্রে আনুমানিক খরচ শুরুতেই এখানে দেখতে পাবেন।

সম্পূর্ণ রিপেয়ার লগ

ইন্সপেকশন (পরীক্ষা) থেকে শুরু করে ডেলিভারির জন্য প্রস্তুত হওয়া পর্যন্ত প্রতিটি ধাপ ফলো করুন।

নিরাপদ ও গোপনীয়

একটি সুরক্ষিত সার্ভার প্রক্সির মাধ্যমে শুধুমাত্র সীমিত তথ্য সংগ্রহ করে দেখানো হয়।

সচরাচর জিজ্ঞাসিত প্রশ্নাবলী — প্রজেক্টর রিপেয়ার

আমি কীভাবে আমার AUN প্রজেক্টরের রিপেয়ার স্ট্যাটাস চেক করবো?
আপনার জব শিট নম্বর (যেমন: 2025/0001) অথবা প্রজেক্টর জমা দেওয়ার সময় দেওয়া মোবাইল নম্বরটি লিখে “Check Repair Status” বাটনে ক্লিক করুন। সর্বশেষ স্ট্যাটাসটি সরাসরি আমাদের সার্ভিস সেন্টার থেকে লাইভ দেখানো হবে।
আমি কি আমার মোবাইল নম্বর ব্যবহার করে রিপেয়ার ট্র্যাক করতে পারবো?
হ্যাঁ পারবেন। “Mobile Number” অপশনটি বেছে নিন এবং সার্ভিসের জন্য প্রজেক্টর জমা দেওয়ার সময় যে নম্বরটি দিয়েছিলেন, সেটি ইনপুট দিন।
একটি প্রজেক্টর মেরামত করতে কত সময় লাগে?
প্রয়োজনীয় পার্টস স্টক-এ থাকলে সাধারণত ২–৩ কার্যদিবস সময় লাগে। তবে পার্টস যদি আমদানি (import) করতে হয়, সেক্ষেত্রে ৪৫+ দিন পর্যন্ত সময় লাগতে পারে। আপনি যেকোনো সময় এখানে মেরামতের সঠিক ধাপটি ফলো করতে পারবেন।
মেরামতের জন্য কি আমাকে কোনো চার্জ দিতে হবে?
আপনার AUN প্রজেক্টরটি যদি ১ বছরের ওয়ারেন্টির মধ্যে থাকে এবং সমস্যাটি ওয়ারেন্টি পলিসিভুক্ত হয়, তবে মেরামত সম্পূর্ণ ফ্রি। ওয়ারেন্টির বাইরে কিংবা ওয়ারেন্টির আওতাভুক্ত নয় এমন ড্যামেজের ক্ষেত্রে, কাজ শুরু করার আগেই আপনি আনুমানিক খরচ এখানে দেখতে পাবেন। কী কী সুবিধা ওয়ারেন্টির আওতাভুক্ত তা জানতে আমাদের ওয়ারেন্টি নীতি দেখুন।
আমার রিপেয়ার স্ট্যাটাস দেখাচ্ছে না — এখন আমার কী করা উচিত?
আপনার জব শিট নম্বর অথবা মোবাইল নম্বরটি পুনরায় ভালো করে চেক করুন এবং কয়েক মিনিট পর আবার চেষ্টা করুন। যদি তারপরেও এটি না দেখায়, তবে যোগাযোগ করুন আমাদের সাপোর্ট টিমের সাথে.
আমার রিপেয়ার সংক্রান্ত তথ্য কি নিরাপদ?
হ্যাঁ নিরাপদ। আমরা এখানে অত্যন্ত সীমিত তথ্য দেখাই, যা একটি সুরক্ষিত সার্ভার প্রক্সির মাধ্যমে আনা হয়; আর সম্পূর্ণ তথ্যের এক্সেস শুধুমাত্র ডিভাইসের প্রকৃত মালিকের জন্যই সংরক্ষিত থাকে।
Can I track my repair on my phone?
Yes. The free AUN Care app shows your repair moving from received, to repaired, to on its way back, with courier tracking and a notification at each stage. You can also keep using this page — both show the same live status from our service system.